

কাকলীর প্রতি তার আর প্রেমটা নেই। নিজেকে তো সে ওভাবেই বোঝায়। মনটা যে আগের মতো আর পোড়ে না, ওকে খোঁজে না। ফিকে হয়ে যাওয়া অনুভূতিকেই তো প্রেম মরে যাওয়া বলে—নাকি? তবুও আজ বিকেলে এত বছরের পুরোনো ছবিটা দেখামাত্র বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। কাকলীর চুলে লেপ্টে থাকা গন্ধরাজ তেলের ঘ্রাণ মস্তিষ্কে যেন আবার তাজা হয়ে উঠল। কোনো কিছু না ভেবে, সবার চোখের আড়ালে ছবিটা চুরি করে সে রেখে দিল বুকপকেটে। সেই থেকে কাকলী আর সরছে না। তাদের অতীত আড়ালে থাকছে না। অনুভূতিগুলো শান্ত-মৃত হয়ে পড়ে থাকছে না। পনেরো বছর বয়সী কাকলী চোখে ভাসছে—ভেসেই চলছে।
আরিফের অনুতাপ এতো অল্প কেন ছিলো? আরোও একটু দিতা। এইসব শয়তানদের কান্না দেখতেও মজা। সুন্দর ছিলো গল্পটা। আর তুমি তো জানোই 'Men in regret' আমার প্রিয় জনরা।🌚
Read all reviews on the Boitoi app
ভীষণ সুন্দর একটি গল্প পড়লাম🥰। কাকলীরা এমন আত্মসম্মান নিয়েই বেঁচে থাকুক আজীবন।