

ইরা বলল, 'এই সব প্যাঁচাল আমি শুনতে চাই না। তুই সজীবের কাছে বিয়ে বসবি কি না বল?' মিতু বলল, 'বিয়ে তো কোনো পুতুলখেলা নয়, বিয়ে হলো সারা জীবনের বন্ধন। বিয়েটাকে তুই এত তুচ্ছ বিষয় মনে করিস কেন?' ইরা বলল, 'এত কথা শুনতে চাই না। তোকে চব্বিশ ঘণ্টার সময় দিলাম, এর ভেতরে তুই যদি সজীবকে বিয়ে করতে রাজি না হোস, তবে সজীবকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব।'