

তুমি কেন জীবন দিয়েছো, তুমি কি সে কথা একবার বলবে? আমি জানি, এই প্রশ্নের উত্তর দেওয়া তোমার পক্ষে এখন সম্ভব না। তুমি শুধু একটা ব্যক্তি নয়, তুমি একটা আদর্শ। যে আদর্শ অধিকার চায়, সম্মান চায়, মাথা উঁচু করে বাঁচতে চায়। যে আদর্শ স্বৈরাচারীর বন্দুকের সামনে দাঁড়াতে ভয় পায় না। যে আদর্শ সন্ত্রাস, চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতির প্রতিবাদ করতে জানে। যে আদর্শ নিজের জীবনের চাইতে জন্মভূমি বাংলাদেশকে বেশি ভালোবাসে। যে আদর্শ টাকার কাছে বিক্রি হয় না। যে আদর্শ ক্ষমতার কাছে বিক্রি হয় না। যে আদর্শ ভোগের রাজনীতিতে বিশ্বাসী না। যে আদর্শ ত্যাগের রাজনীতিতে বিশ্বাসী। কিন্তু তুমি জীবন দিলেও তোমার আদর্শ কি আজকে বাস্তবায়িত হচ্ছে?