

একজন শিল্পী কি শুধু রঙ দিয়ে ছবি আঁকেন, নাকি নিজের জীবনটাকেও ধীরে ধীরে ক্যানভাসে ছড়িয়ে দেন? শৈশবের নির্মল আনন্দ, স্বপ্নের জন্য সংগ্রাম, ভালোবাসার উষ্ণতা, হারানোর নীরবতা—জীবনের প্রতিটি অনুভূতির কি আলাদা কোনো স্বাদ আছে? শৈশবের মিষ্টতা, যৌবনের তীব্র ঝাল আর জীবনের বিষাদময় তেতো অনুভূতি কীভাবে একবিন্দুতে এসে রূপ নেয় এক পূর্ণাঙ্গ শিল্পকর্মে? সব প্রশ্নের উত্তর খুঁজতে নিয়ে যাবে ‘স্বাদের ক্যানভাস’। জীবন, প্রেম ও অনুভূতির গভীরতা ছোঁয়া এক অসাধারণ মনস্তাত্ত্বিক গল্প—‘স্বাদের ক্যানভাস’। এক প্রবীণ শিল্পীর জীবনদর্শন, প্রজন্মের আন্তরিক বন্ধন এবং সময়ের গভীর উপলব্ধিতে বোনা এই হৃদয়স্পর্শী গল্প মনে করিয়ে দেয়—জীবনের প্রতিটি মুহূর্ত, যতই ভিন্ন হোক, শেষ পর্যন্ত মিলেমিশেই তৈরি করে আমাদের সবচেয়ে সুন্দর সৃষ্টি।
"ছোট কিন্তুই খুবই বাস্তবতা মেশানো। স্বাদের ক্যানভাস পড়ছিলাম আর ভাবছিলাম, ' হ্যাঁ এটাই তো আমাদের জীবন চক্র ' ধন্যবাদ মৌলি আখন্দ আপু এই সাবলীল সুন্দর ইবুক লেখার জন্য।"
ছোট কিন্তুই খুবই বাস্তবতা মেশানো। স্বাদের ক্যানভাস পড়ছিলাম আর ভাবছিলাম, ' হ্যাঁ এটাই তো আমাদের জীবন চক্র ' ধন্যবাদ মৌলি আখন্দ আপু এই সাবলীল সুন্দর ইবুক লেখার জন্য।
Read all reviews on the Boitoi app
গল্পের প্রবীণ চিত্রশিল্পী সোলেমান সাহেব তাঁর ক্যানভাসে শুধু রঙ মাখান না, বরং জীবনের নানা সময়, অভিজ্ঞতা আর অনুভূতিকে রঙের ভাষায় প্রকাশ করেন। নাতনী তুলির কৌতূহলের মধ্য দিয়ে সেই রঙগুলোর অর্থ ধীরে ধীরে আমাদের কাছেও উন্মোচিত হয়। আর্ট স্কুলে পড়ার সময় আমিও বিভিন্ন বিষয়কে রঙের মাধ্যমে চিনতে শিখেছিলাম। কোনো রঙ উজ্জ্বল, কোনোটা কোমল, কোনোটা গাঢ়—প্রতিটি রঙের আলাদা একটা ভাষা আছে। কিন্তু এই গল্পটি পড়ার পর মনে হলো, মানুষের জীবনেও বুঝি এমনই রঙের খেলা চলে। বয়স বদলায়, সময় বদলায়, অভিজ্ঞতা বদলায়—আর তার সঙ্গে বদলে যায় জীবনের স্বাদও। আনন্দের যেমন রঙ আছে, তেমনি বিষাদেরও আছে। ভালোবাসার যেমন নিজস্ব একটা উষ্ণতা আছে, তেমনি হারানোরও আছে এক ধরনের নীরব রঙ। প্রতিবাদ, শান্তি, স্মৃতি—সবকিছুই যেন জীবনের ক্যানভাসে আলাদা আলাদা রেখা টেনে যায়। গল্পটির সবচেয়ে ভালো লেগেছে, খুব পরিচিত কিছু অনুভূতিকে লেখক একেবারে অন্যভাবে দেখতে শিখিয়েছেন। পড়তে পড়তে মনে হয়েছে, আমরা যে জীবন প্রতিদিন পার করে যাই, সেটাকেই যদি একটু থেমে দেখি—তাহলে হয়তো সেখানেও অসংখ্য রঙ আর স্বাদের সন্ধান পাওয়া সম্ভব। ছোট গল্প বলে খুব দ্রুত শেষ হয়ে গেল। কিন্তু শেষ হওয়ার পরও গল্পটির ভাবনাটা মনে থেকে গেল—জীবন আসলে কত রকম স্বাদে, কত রকম রঙে আঁকা! রেটিং: ⭐⭐⭐⭐⭐ ৫/৫
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ পেতে হবে। শেষ পরিণতি জেনেও আমরা কতটা উদাসীন।
ছোটগল্প হলেও ভালো লাগলো।