
একই মুখ, একই চোখ। শুধু ভেতরের মানুষটা আলাদা। যদি এক সকালে সেটাও বদলে যায়? মায়ার ঘুম ভাঙে অ্যালার্মের আগে। রিয়ার ঘুম ভাঙে দুপুরে। দুজন যমজ বোন। একই চেহারা, অথচ দুজনেই গোপনে চায় অন্যজনের জীবনটা। তারপর এল একটা অদ্ভুত প্রস্তাব। সাত দিন, পাঁচ লাখ টাকা, আর একটা শর্ত। একসময় তাদের ইচ্ছাটা পূরণ হলো। কিন্তু এর মাঝেই জীবনে এল ভয়ংকর পরিবর্তন। পরিবর্তন আর ইচ্ছাপূরণের মাঝে দ্বিধার দেওয়াল।