Authors
Explore our collection of books across different authors

ফাতেমা তুজ জান্নাত মৌ
24
Books
326
Followers
ফাতেমা তুজ জান্নাত মৌ। পুরান ঢাকার লালবাগে ১৭ ই সেপ্টেম্বর জন্মগ্রহন করেন । তার বাবার নাম মোঃ মুজিবুর রহমান । মায়ের নাম রোকশানা পারভীন । তিন ভাই বোনের মধ্যে তিনি পরিবারের বড়ো সন্তান । শিক্ষা জীবনে তিনি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুলের শিক্ষার্থী ছিলেন । ইডেন মহিলা কলেজ থেকে বি বি এ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এম.বি.এ শেষ করেন । তারপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন বি.এড ডিগ্রি । কর্মজীবনের শুরুতে তিনি একটি স্বনামধন্য অনলাইন রেডিও স্টেশনে রেডিও জকি ও পরবর্তিতে সহ-সমন্বায়ক হিসাবে দ্বায়িত্বরত ছিলেন । বর্তমানে তিনি একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন । ছোট বেলা থেকে লেখালেখি করতে এবং ছবি আঁকতে তিনি ভীষণ পছন্দ করতেন । তিনি নিয়মিত বিভিন্ন পত্রিকা ও ব্যক্তিগত ব্লগে লিখেন । তার প্রকাশিত প্রথম বই "হাতে কলমে অনলাইন ব্যবসা" ২০২১ সালে বইমেলায় প্রথম প্রকাশিত হয়। ২০২২ সালে একুশের বই মেলায় তার মৌটিভেশনাল বই সুখে থাকার নিঞ্জা টেকনিক , স্টেফেন কিং এর অনুবাদ ব্যাড লিটল কিড বেশ সাড়া জাগিয়েছে।