
"কিছু বাসা শুধু বসবাসের জন্য নয়, অপেক্ষার জন্য। অপেক্ষা—ফিরে কারো আসা, অথবা কাউকে নিয়ে যাওয়ার…" নতুন বিয়ে। সরকারি কোয়ার্টার। বনবিভাগের চাকরি। সবই স্বপ্নের মতো— যদি না সেই বাড়ির জানালা হঠাৎ মাঝরাতে খুলে যেত। যদি না পাওয়া যেতো পুরাতন সেই ডকুমেন্টগুলো। যদি না অচেনা কোনো নারী নিজের নাম লিখে যেত আয়নার কাঁচে… বৃষ্টি বুঝে যায়, এই অরণ্য নিঃশব্দ নয়। এখানে কেউ আছে—যে তাকে ভুলতে দেবে না। সোহাইল, তার স্বামী, সে নিজেও জানে না—কী সে অদ্ভুত মায়া যা টেনে নিচ্ছে ওদের দু’জনকে গভীর অন্ধকারের দিকে। কিছু মৃত মুখ… একটা অপরাধ… একটা কন্যাশিশুর আগমনের পূর্বলক্ষণ… “অরণ্য যাত্রা” এমন এক গল্প, যেখানে ভয় একা আসে না। সঙ্গে নিয়ে আসে—ভালোবাসার শেষ সম্ভাবনা, আর অপরাধের প্রথম পদচিহ্ন।