

সে পাশে এসে বসেছিল, আর সবকিছু বদলে যেতে শুরু করেছিল ধীরে ধীরে— কোন শব্দ ছাড়াই। নদী জানত না, সে ছেলেটার হাতে লুকিয়ে আছে তার ফেলে আসা কোনো বিকেলের প্রতিচ্ছবি। আর আদনান? সে শুধু চাইছিল, এই মেয়েটা একবার তাকাক তার চোখের দিকে, যেখানে লেখা ছিল— "তোমাকেই তো খুঁজছিলাম… এতদিন ধরে।" একটা ট্রেন, কিছু মিষ্টি গল্প, অল্প ভুল বোঝাবুঝি, আর এক অসময়ে শুরু হওয়া ভালোবাসা— যেটা ঠিক সময়েই পৌঁছে দেয় হৃদয়ের স্টেশনে।