

ক্ষুধা, দারিদ্র্য, হারিয়ে যাওয়া বাবা, মায়ের মৃত্যু, অপূরণীয় স্বপ্ন—সবকিছুর পরও মাসুমা থামেনি। কারণ সে জানত, কান্না জীবনের শেষ নয়; পথ চলার শক্তিও হতে পারে। ‘মেয়েরা কাঁদে না’ হার না মানা এক নারীর জীবনসংগ্রামের গল্প। যে গল্প শেখায়—সবচেয়ে শক্ত মানুষটিও কাঁদে, তবে ভেঙে পড়ার জন্য নয়; আবার উঠে দাঁড়ানোর জন্য।