

তৃষাকে ভালোবাসে সাফওয়ান। কিন্তু তৃষার বাবা, বাবুল সাহেব, জামাই হওয়ার আগে একটা শর্ত দেন— “শুধু প্রেম করলে হবে না, জামাই হতে হলে ট্রেনিং নিতে হবে!” রান্না, বাজার, স্ত্রীর অভিমান বোঝা, শ্বশুরের রাগ সামলানো— সব শেখানো হয় এক রহস্যময় প্রতিষ্ঠানে, যার নাম— “জামাই ট্রেনিং সেন্টার”! এই গল্পে আছে ভালোবাসার ছোঁয়া, হাসির ফোয়ারা আর সংসার হওয়ার আগে মানুষ হয়ে ওঠার এক মজার সফর।