

ইফতি-লুনা ভালোবাসে একে অপরকে। লুনার প্যাশন পাহাড়ে ওঠা। একের পর এক পাহাড় জয় করা। আর ইফতি ঠিক উল্টো। গোবেচারা ভালো মানুষ,যাকে কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই কন্যার মাতার অপছন্দ। অতএব,পালিয়েই পরিণয়। একটাও স্যান্ডেল না থাকা আমাদের লুনার বিয়ের দিন পরনে ছিল লাল শাড়ি-কেডস। আর সেভাবেই দুজনে হাজির ইফতির মায়ের সামনে। শাশুড়ি মানেই দজ্জাল,নিত্য নতুন খোঁচা দেবার মানুষ। আর ও বাড়ি মানেই নিজ ইচ্ছের জলাঞ্জলি! সত্যি ই কি তাই? রূপকথা সবসময় রাজপুত্রের হয়না। রাজকন্যার ও একার হয়না। এই রূপকথা একটা ভিন্ন সম্পর্কের।
"পড়বো,পড়বো করেও ২ দিন রেখে দিয়েছি। অবশেষে এখন এক বসায় পড়ে শেষ করলাম। এত অসাধারণ একটা রূপকথার গল্প। এমন একটা রূপকথা যেখানে রাজপুত্র ঘোড়ায় চড়ে এসে রাজকন্যা কে বিপদ থেকে উদ্ধার করে না। রাজকন্যা সুন্দর জামাকাপড় পড়ে সেজেগুজে থাকে না। "বউ-শাশুড়ির রূপকথা" নাম শুনলেই বোঝা সম্ভব যে এটা একজন বউ আর তার শাশুড়ির গল্প। কিন্তু পাশাপাশি এখানে বেনারসির সাথে কেডস পড়া লুনার গল্প আছে। লুনার ইফতির গল্প আছে। কম কথা বলা, ভালোমানুষ ছেলেটার গল্প। এত নির্ভেজাল, ভালোমানুষ হওয়ার পরও লুনার মা ইফতিকে মেনে নেয় না। লুনা কাউকে না জানিয়ে ই বিয়েটা করে ফেলে। বিয়ের সম্পর্কে লুনার বাবা-মায়ের মতো ইফতির বাবা-মাও অন্ধকারে। কি হবে ইফতির বাসায় গেলে? দজ্জাল শাশুড়ির মতো বাসা থেকে বের করে দিবে? নাকি রূপকথা কিংবা হিন্দি সিরিয়ালের মতো কাছে টেনে নিবে? গল্প কি এখানেই শেষ? না,এখানে মাত্র শুরু❤️ ভালোবাসার রূপকথার এই গল্পটা পড়লে কারো ভালো বৈকি খারাপ লাগবে না এটুক নিশ্চয়তা দিতে পারি😇❤️"
লুনা, ইফতি আর লুনার শাশুড়ি——এক অসাধারণ ভালোবাসার গল্প।
Read all reviews on the Boitoi app
চমৎকার! ভিন্ন ধরণের প্রেক্ষাপট। মন ছুঁয়ে গেলো। অনেক ভালোবাসা ♥️
এমন আদুরে সম্পর্ক থাকুক বাংলার প্রতিটি ঘরে ঘরে।
এমন ভালোবাসাও যে সম্ভব সেটাই অনেকে বিশ্বাস করবে না! আরেকবার লেখিকা তাঁর দক্ষতার পরিচয় দিলেন এই উপন্যাসিকায়। এত আবেগমাখা, অথচ এত সাবলীল যেন এর চেয়ে অন্যভাবে লিখা সম্ভব নয়। দু’একবার হুমায়ূন আহমেদের আভাস পেলেও সব মিলিয়ে চোখের জল থামানো মুশকিল। আরেকটি একদম অন্যরকম প্লট যেটা এই লেখিকার বৈশিষ্ট্য।
বউ -শ্বাশুড়ি সম্পর্ক টা একটু অদ্ভুত...অনেক কিছুতেই দ্বিমত থাকলেও...সন্তান অর্থাৎ যার মাধ্যমে পুত্রবধুর আগমন হয় তার ভালো মন্দে দুইজনেই অটল...আর সেইটা যদি জীবন মরণ সমস্যা হয় তাহলে জয়ী হবে না জেনেও তারা দুইজন লড়ে যেতে পারেন শেষ পর্যন্ত...এমনই এক যুদ্ধের গল্প এইটা...গল্পে যার জন্য যুদ্ধ সে ভালোবাসার কাছে পরাজিত কিনা জানি না..কিন্তু বিজয়ী বেশে এসেছেন সেই অদ্ভুত সম্পর্কের বউ-শ্বাশুড়ি...যারা হাসতে জানেন...জানেন পরস্পরকে ভালোবেসে পাশে দাঁড়াতে...এমন গল্প আরো চাই বন্ধু.
চমৎকার সাবলীল গল্প। রুপকথা যেন বাস্তবে পাওয়া।
মন ভালো করে দেয়ার মতো একটা গল্প।
Best wishes always writer....
এতো চমৎকার একটা গল্প। পড়তে পড়তে কখনো হেসে ফেলছি, তো কখনো কেদে ফেলছি, যেন সব কিছুই নিজের নিয়ন্ত্রনের বাইরে। অপূর্ণতা, অপ্রাপ্তি, অতৃপ্ততা এই সবই যেন মানুষ্য জীবনের অপর নাম।যেখানে কোন কিছু পেয়ে গেলে তা আবার হারাতেও হয়।
অনেক সুন্দর গল্প 💕