

বাংলা একটা প্রবাদ আছে, কুড়িতেই বুড়ি। খুবই বিরক্তিকর মনে হতো আমার কাছে কথাটা। ছোটবেলা থেকেই। এখন অনেকটা বয়স হবার পরে শুধু বিরক্তিকর না, প্রবাদটা যে ডাহা মিথ্যে সেটাও উপলব্ধি করতে শিখেছি। আরো জেনেছি, ইচ্ছাকৃতভাবে এসব বলে বলে মেয়েদেরকে নানা বয়সে জীবনকে উপভোগ করতে বাধা দেয়া হয়। আমার তো মনে হয়, একজন নারীর জন্মদশাতেই বেশ কয়েকবার জন্ম হয়। ভিন্ন ভিন্ন পরিচয়ে। ভিন্ন ভিন্ন নামে। ভিন্ন ভিন্ন বয়সে। কখনো সে কন্যা। কখনো বোন, বন্ধু , প্রেমিকা। কখনোবা স্ত্রী। এরপর মা। নানী। দাদী। কর্মজীবনে প্রবেশ করলে আরেক পরিচয়। এত শত পরিচয় তৈরি করতে যেয়ে একজন নারী জীবদ্দশায় আদতে কখনো কি সময় পায় শুধু নিজের জন্য? সুযোগ ঘটে কি নিজেকে নিয়ে ভাবতে? এরকম একটা প্রশ্ন বেশ বছরখানেক ধরে ঘুরঘুর করছিল মাথাতে। সেই প্রশ্ন থেকেই সৃষ্টি হচ্ছে আমার নতুন পাণ্ডুলিপি "শেষ বিকেলের মেয়ে"। আমার মনে হয়, একজন নারী লেখাপড়া, সংসার, সন্তান, ক্যারিয়ার অনেকটাই তার বয়স চল্লিশ হতে হতে গুছিয়ে তোলে। একটা সাইজ এন্ড শেইপে নিয়ে আসে সবকিছু। এরপর আগ পর্যন্ত জীবন থাকে দৌড়ের উপরে। এরপর শুরু হয় এত বছর ধরে তিলে তিলে নিজেকে যে ছাঁচে সে গড়েছে তার ফল পেতে। সন্তান অনেটা বড় হয়ে যায়। তার আর মা'কে চব্বিশ ঘন্টা চাই না। অফিসের কাজে এখন যথেষ্ঠ অভিজ্ঞতা, পদমর্যাদা এবং অর্থনৈতিক শক্তিমত্তা চলে আসে এই সময়ে। অন্য সব সম্পর্কগুলোও যথেষ্ঠ পরিপক্কতা লাভ করে যায়। এই বয়সে এসেই নারী সুযোগ পায় নিজের জন্য ভাবার। "শেষ বিকেলের মেয়ে" বইটিতে একজন ৪৫ বছরের নারীর জীবনের গল্প থাকছে। একেই গল্পের মুখ্য চরিত্র করেছি। অবাক হচ্ছেন আটচল্লিশ বছর বয়ষ্ক নারী কিনা নায়িকা গল্পের ?! একজন স্ট্রং নারীর চরিত্র আঠারো,পঁচিশ বছরে বাস্তবে কখনো দেখি না তো। তাহলে গল্পে কেন এমন হবে ? একজন নারীকে স্ট্রং,বোল্ড, সেল্ফ ডিপেন্ডেড এবং আইডেন্টি তৈরি করতে জীবনের অনেকগুলো বছর ইনভেস্ট করতে হয়। তারপর ই আসলে সম্ভব একটা পরিপূর্ণ জীবন, জীবদ্দশাতেই পাওয়া। তেমনই এক নারীর জীবনের গল্প-- শেষ বিকেলের মেয়ে।
"This book is well needed in our society now, with so many single mothers, or those ladies who are struggling to survive domestic violence. This is more than a book,itl's a guide actually,to help the women grow strong mentally and physically. Hats off to the writer. After a long time, found such a good read!! Thanks!"
লেখিকার কি পুরোপুরি অবগত যে তার লেখা প্রতিনিয়ত ক্ষুরধার হচ্ছে। যত পড়ছি তত অবাক হচ্ছি। এত্ত চমতকার একজন লেখিকা আমার বন্ধু; I'm Proud Of you Mimu. Stay blessed.
Read all reviews on the Boitoi app
খুবই সুন্দর
This book is well needed in our society now, with so many single mothers, or those ladies who are struggling to survive domestic violence. This is more than a book,itl's a guide actually,to help the women grow strong mentally and physically. Hats off to the writer. After a long time, found such a good read!! Thanks!