Authors
Explore our collection of books across different authors

মিম্ মি রহমান
13
Books
434
Followers
লেখালেখির নেশায় বুঁদ একজন লেখক মিম্ মি। জীবনে তার এই একটাই নেশা। লিখে শান্তি পান। নিজেকে ফিরে পান। নিজেকে ভেঙেচুরে নিজের লেখাতেই আশ্রয় খুঁজে নেন। এটাই তার লেখালেখি করার মূল কারন। তবে লেখালেখির শুরু কিন্তু শৈশবেই। স্কুল ম্যাগাজিন, দেয়ালিকাতে লিখে। এরপর দৈনিক ইত্তেফাকে দাদাভাইয়ের কচিকাঁচার আসরে, ভোরের কাগজের পাঠক ফোরামে, যুগান্তর, প্রথম আলোর বন্ধুসভা, নারী পাতা, সাহিত্য সাময়িকীতে চলতো হলুদ খামে ভরে লেখা পাঠান। তারপর লেখালেখির মাধ্যম হিসেবে জীবনে এল ভার্চুয়াল মিডিয়া। অনলাইন পোর্টল থেকে ছাপার অক্ষরের বই, ইবুক পর্যন্ত গড়িয়েছে এখন তা। চলবে আমৃত্যু............ মিম্ মি রহমান পেশায় একজন চিকিৎসক। পাশাপাশি দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের এবং দেশীয় অর্গানিক ফুড নিয়ে অনলাইন ভিত্তিক বিজনেসও করছেন। লেখকের পূর্ব প্রকাশিত বইয়ের তালিকায় রয়েছে- আনটোল্ড স্টোরি ফ্রম এ স্ট্রাগলার, অপ্রত্যাশিত তুমি আমি, মেঘ পিয়নের ব্যাগ, একের পিঠে এক শূণ্য, শেষ যাত্রা, আয়নাঘর, লকডাউন, জলে ভাসা পদ্ম। দেশের অন্যতম বৃহৎ ইবুক শপ বইটই থেকে লেখকের বেশকিছু বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেহিসেবী জীবন, লকডাউন, শেষ বিকেলের মেয়ে ইত্যাদি।