

শেষ হয়েও যেন হইলো না শেষ..... কিন্তু পাঠক মন তো পুরোপুরি শেষ টুকু জানতে আগ্রহী। তবে মন বলে তোয়ার জীবনে অনল আসুক ফিরে বারবার।
Read all reviews on the Boitoi app
সাবলীল লেখা, হইয়া ও হইলো না শেষ ৷
কিছুটা গল্প, কিছুটা জীবন। সুন্দর লেখা। এক বসায় পড়া শেষ। অনল যেন ফিরে আসে তোয়ার জীবনে।
প্রেমের গল্প খুব একটা ভালো লাগেনা। লেখিকার অন্য বইগুলো পড়ে ইচ্ছে হল, প্রেমের বই কেমন লিখেছেন দেখার, একেবারেই ন্যাকাবোকা টাইপ লেখা না! লেখিকার অন্য লেখার মতই সাহসী ও প্রাণবন্ত। তোয়া শেষ পর্যন্ত দুজনের মধ্যে কাকে বেছে নিল, প্রশ্ন রয়েই গেল! নাকি পাঠকের স্বাধীনতা এটা? যাকে ভালো লাগে তাকে তোয়ার জীবনে রেখে দেওয়ার! আমি অনলকেই রাখতে চাই। নীলাদ্রি আমার কাছে অপরিপক্ক একজন মানুষ। তোয়ার জীবনে এখন খুব সংবেদনশীল একজন মানুষের দরকার। অবশ্য তোয়ার জীবনে বিধাতার খেলা বোঝা বড় দায়!