

"Men in love" ব্যাপারটা ভয়ঙ্কর সুন্দর। পুরুষ তার পছন্দের নারীর জন্য নিজে থেকেই বদলে যায়, বদলে ফেলে তার বদ অভ্যাসগুলো। এজন্য তাকে কোন ফোর্স করতে হয় না। শিখিয়ে নিতে হয় না। অর্গানিক্যালি সে বদলে নেয় নিজেকে। যা হয়তো এক সময়ে হাজার চেষ্টা করেও শখের নারী হতে চেষ্টা করা নারীটি বদলাতে পারেনি। পৃথিবীতে সবাই খালি জিতে যেতে চায়। কেউ হারতে চায় না। অথচ জীবনে কখনো কখনো ভীষনভাবে হেরে গিয়েও প্রবলভাবে জয় করে নেয়া যায়। তুবা নিজেই সরে গিয়েছিল প্রচন্ড ভালোবাসার পরেও। ধরে রাখতে আর চায়নি। হার মেনে নিয়েছিল বিশ্বাস হারিয়ে। ঈশানও ফেরানোর চেষ্টা করেনি মেইল ইগোর দাপটে। কিন্তু সরে গিয়েও কি প্রবলভাবে রয়ে গিয়েছে তুবা আজও ঈশানের হৃদয়ে।