

আমি কি সেক্স করেছি কারো সাথে ? তাহলে কেন বলছ আমি চিটিং করেছি তোমার সাথে?"প্রচন্ড আত্মবিশ্বাসের সাথে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল তুখোড় তার্কিক অভীক। কিন্তু মন থেকে অভীকের এই যুক্তি কিছুতেই মেনে নিতে পারেনি না যুক্তিবাদী তিতির । চিটিং হচ্ছে ওর সাথে, এটাই জানান দিচ্ছে ওর গাট ফিলিংস । খালি সেক্স করাটাই তো আর চিটিং না। "গার্লফ্রেন্ড থাকার পরেও অন্য মেয়েদের সাথে গভীর বন্ধুত্ব ,ইমোশনাল এটাচমেন্ট, এডাল্ট চ্যাটিং, ঘোরাফেরা, সময় কাটানো এসব কেন চিটিং হবে না? সেক্সকে এতো গ্লোরিফাই করার কি আছে ? মানসিক কানেকশন ছাড়া শরীরের আবেদন আর কতটুকু?" জানতে চেয়েছিল তিতির। অনেক রাগ হতো, অভিযোগ করতো তিতির। সব জায়গা থেকে ব্লক করে দিতো।কিন্তু কিছুতেই দুই তিনদিনের বেশি অভিমান করে থাকতেও পারতো না। আবার ফিরতে হতো ওকে অভীকের কাছে। এ যেন এক অমোঘ নেশা। একজন মানুষ কি ভীষন শক্তিশালী প্রভাব বিস্তার করতে পারে আরেকজন মানুষের ব্রেনের ভিতরে, হৃদয়ের অলিন্দ নিলয়ে, এই অপার্থিব অনুভূতিটা অনুভব করার জন্য হলেও পৃথিবীর সকল নর নারীর জীবনে একবার হলেও ভেঙেচুরে প্রবল বানভাসি প্রেম আসার এবং প্রেমে পড়ার দরকার আছে।
এক্সপেকটেশন বেশি ছিলো বলেই হয়তো অতটা ভালো লাগে নি। যে প্রেমিক প্রথম থেকেই প্রতারক, তার জন্য সব ভালোবাসা আগলে রেখে জীবনে এগিয়ে না যেয়ে ফেইলিউর হয়ে থাকাটা ভালো লাগেনি।
Read all reviews on the Boitoi app
ঈদের ছুটিতে ভাল সময় কাটাল বইটা পড়ে। দেরীতে হলেও তিতিরের সঠিক সিদ্ধান্ত নেয়াটা ভাল লেগেছে। মেয়েরা কেন যে এত বোকা হয়। এভাবেই জীবনে জিতে যাক সব মেয়েরা প্রেমে ব্যর্থ হলেও।