

রইস উদ্দিনের অনেক দিনের স্বপ্ন ছিল শহরে তার নিজের একটা বাড়ি হবে । জীবনের শুরুটা টিউশানি দিয়ে হলেও একসময় তিনি একজন সফল ব্যবসায়ী হলেন । শহরে তার একটা নয় , দুটো বাড়ি হল । নিজেদের গাড়িও হল । স্ত্রী তনিমা আর দুই মেয়ে রাইমা ও রিমাকে নিয়ে সুখেই চলে যাচ্ছিল তার দিনগুলো । কিন্তু হঠাৎ তার জীবনে নেমে আসে দুর্দিন । তখন তার অনেক শখের বাড়িটিও তার বুকের ওপর কংক্রিটের কঙ্কাল হয়ে চেপে বসে । জীবন ও জীবনের সংকট মুহূর্তের বিভিন্ন টানাপড়েনকে উপজীব্য করে লেখা এরকম আর গল্পের স্বাদ পেতে হলে পড়ুন গল্প গ্রন্থ “ কংক্রিটের কঙ্কাল “ ।
Read all reviews on the Boitoi app