

সাইকোলজি আমার প্রিয় সাবজেক্ট। মানুষের মনের থেকে বিচিত্র আর কিছু নেই। অনেকেই হয়তো শুনে থাকবেন Dissociative identity disorder (DID) /Split personality disorder এর নাম। একই মানুষের শরীরের ভেতরে একের অধিক মনের বসবাস ঘটে এই অসুখে। মানুষটা নিজে জানতেই পারে না তার একের অধিক মন কখন তাকে দিয়ে কি করিয়ে নিচ্ছে। সঠিক সময়ে চিকিৎসা পেলে যেমন সুস্থ হওয়া সম্ভব, তেমনি চিকিৎসা নাহলে পরিনতি হতে পারে ভয়ংকর। এই অসুখকে কেন্দ্র করেই গল্প "দ্য লাষ্ট সাপার"
অসাধারণ লেগেছে গল্পটি।যেন এক শাসে শেষ না করতে পারলে শান্তি পাব না এমন থ্রিলার। লিওনার্দো দ্যা ভিঞ্চির লাস্ট সাপার আকা ছবিই গল্পে রুপ দিলেন লেখিকা।
Read all reviews on the Boitoi app
ভালোই থ্রিলার ছিল
আমি সাধারণত থ্রিলার গল্প পড়িনা কিন্তু এ গল্পটা আমাকে প্রথম থেকে শেষ পযন্ত ধরে রেখেছে এবং আমি কেন জানি মনে মনে আমি দারুণ একটা মৃত্যুর অপেক্ষা করছিলাম এবং লেখিকা আমাকে মোটেও আশাহত করেনি।