

হঠাৎ ঠান্ডা কিছু একটার অস্তিত্ব আর অদ্ভুত শব্দে ঘুম ভাংলো তৌহিদের। যেন একটা বিশাল পেন্ডুলাম ঝুলছে ঠিক ওর উপরে। ধীরলয়ে একটা মৃদু ঘ্যাচঘ্যাচ শব্দ। চোখ খুলতেই দেখলো, পেন্ডুলাম নয়। বরং একটা মানুষ। নাকি লাশ? পেন্ডুলামের মত না হলেও ঝুলছে। ডিমলাইটের লালচে আলোয় ঝুলন্ত অবয়বটা স্পষ্ট। মানুষটার উচ্চতা, শারিরীক গঠন ঠিক ওর মতই। কে জানে, হয়ত বয়সটাও। পরনে ফর্মাল শার্ট, প্যান্ট। গলায় আলগোছে ঝুলছে টাই টা। তার উপর দিয়ে পেঁচিয়ে আছে দড়িটা, যার আরেক মাথা ফ্যানের সাথে বাধা। আবছা আলোতেও তৌহিদের মনে হল অবয়বটা ঠান্ডা নিস্প্রভ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে।
শেষ হয়ে ও হইল না শেষ। গল্পের রেশ রয়ে গেছে...ভালো লেগেছে লেখাটি।
Read all reviews on the Boitoi app