Authors
Explore our collection of books across different authors

হাসিন রেহেনা
6
Books
292
Followers
হাসিন রেহেনার জন্ম, বেড়েওঠা নওগাঁ জেলার এক মফস্বলে। শিক্ষক দম্পতির সন্তান হওয়ায় পড়াশুনা ছিল ধ্যানজ্ঞান। তবে পড়াশুনার পরিসরটা পাঠ্যবই ছাড়িয়ে গল্প, উপন্যাস বা বড়দের ভাষায় আউটবুকে পৌছায় ছোটবেলাতেই, তৃতীয় শ্রেনীতে পড়াকালীন সময়ে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন যথাক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। শেখার ও শেখানোর অদম্য ইচ্ছা থেকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতা। পড়াশুনা, ক্যারিয়ার, সংসার নিয়ে ত্রিমুখী ব্যস্ততায় পাঠক মনটা হারিয়ে যায়নি কখনো। প্রচন্ড বইপোকা মানুষটার মাথায় দিনের পর দিন "তুমি লেখালেখি শুরু করতে পারো" নামক ভুতটা চাপানোর কৃতিত্ব তার জীবনসঙ্গীর। এক পর্যায়ে সাহস নিয়ে শুরু হলো লেখালেখির যাত্রা। এই নতুন পথচলায় তার প্রথম সমকালীন গল্প "সাদাকালো"।