

জীবনযুদ্ধে পোড় খাওয়া একজন নিম্ন মধ্যবিত্ত বিধবা নারী রোকসানা বেগম। একমাত্র ছেলে শাফিকে একাই কোলেপিঠে করে মানুষ করেছেন তিনি। মা ছেলের সাদাকালো ম্যাড়মেড়ে জীবনে একমুঠো রঙ নিয়ে হাজির হয় মুনিয়া। উচ্চবিত্ত পরিবারে বড় হলেও মেয়েটা বড্ড ভালবাসে শাফিকে। বারবার ফিরিয়ে দিলেও কখনো হাল ছাড়ে না মেয়েটা। কিন্তু সেই মায়াবতীর ও বিয়ে ঠিক হয় অকস্মাৎ, পাত্র বিদেশে সেটেল্ড, একদম দেরি করতে চায়না বিয়েতে। দিশেহারা বোধ করে শাফি। অবাধ্য মনও যে মুনিয়াতে বাঁধা পড়েছে সঙ্গোপনে সেটা টের পায় ছেলেটা। গল্প এগিয়ে যায় নিজস্ব গতিতে। এ গল্প শাফি আর মুনিয়ার প্রেমের, এ গল্প রোকসানা বেগমের জীবনের, এ গল্প কিছু সাদাকালো জীবনে একটু বর্নিলতার ছোঁয়ার।
একটা সাদাকালো কাহিনি কে কত সুন্দরভাবে বর্ণিল করা যাই তার প্রত্যক্ষচিত্র ফুটে উঠেছে "বর্ণিল সাদাকালো "তে। বরাবর-ই তুমি দারুণ লেখো। এই লেখাটা পড়ে এতোই মন্ত্রমুগ্ধ হয়েছি যে একপ্রকার ঘোরের মধ্যে আছি বলতে পারো। কাহিনির স্টার্টিং সাদামাটা। ইনফ্যাক্ট পুরো লেখাটাই সাদামাটা। কিন্তু পড়লেই বুঝা যাবে এই সাদামাটা কাহিনিতে কি অসামান্যতা ফুটে আছে। মুনিয়া আর শাফির অব্যক্ত প্রণয়ের পরিণয় কি সুন্দর! মুনিয়ার বাবার চিন্তা-ভাবনা অসাধারণ। অর্থই যে সুখের মূল নই মানসিক শান্তিই আসল। তা তিনি উপলব্ধি করতে পেরেছেন। শাফির মায়ের স্ট্রাগলের গল্পটা আরো একটু গভীরভাবে পড়তে পারলে মনটা আরেকটু তৃপ্তি পেতো। শাফি ও তার মায়ের মধ্যকার বন্ধন, বউ-শাশুড়ির বন্ধন, স্বামী-স্ত্রীর বন্ধন প্রত্যেকটা সম্পর্ক কি অসাধারণ ভাবে ফুটে উঠেছে। তা দেখেই তৃপ্তি পেলাম। বইটা অনেকদিন আগেই কিনে রেখেছিলাম। অবশেষ এ আজকে পড়তে পেরে মন-মস্তিষ্ক এর প্রশান্তি অনুভব করতে পারছি। গল্প সাদামাটা কিন্তু তোমার হাতের ছোঁয়ায় অতুলনীয় মনে হচ্ছে💙
Read all reviews on the Boitoi app
ভালো লাগলো।
খুব খুব খুব ভালো লাগার মতো একটি গল্প, আর সবচেয়ে বড় কথা, আমার জীবনের গল্পের সাথে ৫০% মিল আছে❣️
খুব সুন্দর একটা গল্প।
গতকাল গল্পটা পড়লাম। দারুণ লেখনশৈলী 😊বাস্তবমুখী গল্প পড়ে অনেক ভালো লাগল।শাফির মায়ের স্ট্রাগল টা আমার খুব মন কেরেছে।অবশেষে মুনিয়ার মাধ্যমে শাফির মায়ের সাকসেস টা আরো বেশি ভালো লেগেছে।।সত্য এবং নিষ্ঠার মূল্য মানুষ পাবে এটা এই গল্পটাও আরেক বার বোঝাল।
Sundor EKTA golpo