

সাল ২০৩৫। বিজ্ঞানী রুশমত রুখশি তার ল্যাবে এক অভুতপূর্ব গবেষণায় ব্যাস্ত। “সময়” নিয়ে তার দীর্ঘ সতের বছরের উদ্ভাবনের ফসলটি আজ তার সামনেই দৃশ্যমান। ল্যাবের মাঝখানে যে যন্ত্রটি আছে সেটার এক প্রান্ত থেকে একটা সাদা আলোকরশ্মি বেরিয়ে কাঁচের টিউবটির মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক মাঝখানে পৌঁছানোর পরে আলোকরশ্মিটা দুই ভাগে ভাগ হয়ে গেল। একটা লাল আর একটা নীল। আলোকরশ্মিদুটো তীব্র গতিতে এগোতে থাকলে টিউবটির অন্য প্রান্ত বরাবর। পরক্ষনেই প্রচন্ড চাপ সহ্য করতে না পেরে ভেঙ্গে গেল টিউবের কাঁচের দেওয়াল। পুরো ঘটনাটা ঘটল মাত্র কয়েক সেকেন্ডে। তার এত সতর্কতা এক মুহুর্তে ধুলিসাৎ হয়ে যাবে ভাবতেই পারেননি বিজ্ঞানী রুখশী। পরাজয়ের ধাক্কা সামলাতেই তিনি দেখলেন আলোকরস্মিদুটি একে অপরের সাথে পাক খেতে খেতে প্রথমে লাল রশ্মিটি আর তার কয়েক সেকেন্ড বাদে নীল রশ্মিটি হাওয়ায় মিলিয়ে গেল। তিনি ভাবতেও পারলেন না পৃথিবীর আরেকপ্রান্তে তার এই ব্যার্থ গবেষনার কি উদ্ভট প্রতিক্রিয়া হবে।
ভালো।
Read all reviews on the Boitoi app
Bholo laglo
ভালো
Good
সত্যি গল্পটা পড়ে অনেক ভালো লাগলো
অসাধারণ
Bhalo
অসম্ভব সুন্দর হয়েছে আপু🥰..শুভ কামনা রইল
Baloi legese boita
পড়ে মজা লাগছে