

নিউ মডেল কমিউনিটি সেন্টারে বিয়ে হচ্ছে রত্নার । বর ও কনেকে পাশাপাশি রুমে রেখে বিয়ে পড়ানোর কাজ শুরু হল । ঘর আলো করে বসে আছে রত্না । ওর সারা শরীরজুড়ে শুধু ফুলের গয়না । কাঠবেলি ফুল দিয়ে চুলের খোঁপা বেঁধেছে । জিপ্সি ও গোলাপ গাঁদা মিশিয়ে মালা বানান হয়েছে । কী একটা ফুলে যে কানের গয়নাও তৈরি হয়েছে । অনেক ধরনের ফুলের মাঝে রত্নাকে একটা টুকটুকে লাল গোলাপ মনে হচ্ছে । হঠাৎ ওর প্রচণ্ড হাঁচি শুরু হয় । এবং হাঁচি দিতে দিতেই একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে ও।