

গল্পগুলো দূর থেকে অথবা খুব কাছে দেখা আমার আপনার অথবা তার জীবনের গল্প। আমরা শৈশব অথবা যৌবনেও আগ্রহ নিয়ে কাল্পনিক পরীদের গল্প শুনি, তাদের ভালোবেসে কাছে পেতে চাই। অথচ বাস্তবে যদি আমরা পরীদের দেখা পেয়ে যাই কখনো, অপাপবিদ্ধ সেই পরীদের বিদ্ধ করি আমাদের ঘৃণ্য কাম ক্রোধ ঈর্ষা দিয়ে। অথবা নিতান্তই অবহেলা কিংবা ভুলে তাদের ফিরিয়ে দেই। আমাদের অনাদর অবহেলা পেয়েও পরীরা তবু বারবার আসে আর বারবার ফিরে যায়। গল্পগুলো সেইসব কথাই বলবে।