

কী আছে সেখানে যে তাকে হয় ভূস্বর্গ ? কেমন সেখানকার মানুষ ? কেমন তাদের জন্ম - মৃত্যু - বিয়ে আর জীবনের নানা অধ্যায় ? কেমন তাদের ভালোবাসা কিংবা ঘৃণার প্রকাশ ? কী তাদের ইতিহাস ? বর্তমান তাদের কেমন - সংঘাতের না শান্তির ? কোথায় ঠিকানা তাদের আগামীতে ? বস্তুনিষ্ঠতার মানদণ্ডে যাচাই করে এসব প্রশ্নেরই উত্তর লেখা হয়েছে এই গ্রন্থে। গ্রন্থকারের দুই বছরের অভিজ্ঞতা রস যুগিয়েছে এর প্রতিটি পৃষ্ঠায়। ভ্রমণে আগ্রহীদের জন্য এটি হল প্রমাণ্য। তবে , এটা ভ্রমণকাহিনীর উর্দ্ধে। এটি একটি রাজনৈতিক এথনোগ্রাফি। বিতার্কিকের যুক্তিবোধ , সাংবাদিকতার অনুসন্ধানী দৃষ্টি আর সাংস্কৃতিক মননে সমৃদ্ধ জাকারিয়ার লেখনি প্রাঞ্জলভাবে তুলে ধরেছে কাশ্মীরের রূপের সঙ্গে জড়িয়ে থাকা ভূ - রাজনীতি।