

'উবে যাও জলচোখ' একটি সত্যের সম্ভাবনা। এখানে ঘটে গেছে বোধের এক অনিবার্য বিস্ফোরণ , অপাঙক্তেয়র অপনোদন। তবে বেশির চাইতে বেশি এই যে এইখানে কবির কষ্ঠকল্পনামাখা শব্দাবলী ও তার সময়ের ও আগামীর অগ্ণন পাঠকের জন্য অনাস্বাদিত কাব্যরস উপভোগের আয়োজন বস্তুত মানুষের নেতিবাচক আবেগ ও অহংনাশের উদ্দশে পাতায় পাতায় এখানে বোবা -অনুভূতিজাত কান্নাময়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে ,নিশাদলের মতোন নিরভিমানে নিরুদ্দেশ হতে অহ্বান করা হয়েছে এমনকি তাবৎ দুঃখসময়কেও। আশা করা হয়েছে ওপার আনন্দ -অধিকারে স্মিত সম্ভাবনার ধারক হোক প্রতিটা জীবন -হোক তার কান্না বিবর্জিত ,অন্ধকারে উচ্ছলতার রোশনাই ও কলহাস্যমুখর। ক্লেশ -অপারগতা উজিয়ে ওঠার আহ্বান -ই সতত অবাস্তবতার অবসানের স্লোগান হয়ে সর্বকালে উচ্চারিত হয়েছে। আবারো তাই আওয়াজ তোলা চাই -'উবে যাও জলচোখ '!আমার তা উচ্চকিতে শুনতে পাবো এই বইয়ের প্রতিটা পাতায় অচলায়তনবিদীর্ণ করার কবি মানসে ,নির্মোহ পরিশ্রমে, শিল্পবোধ , দেশপ্রেমের দায়মচোনে আর ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রচিন্তার গভীরে যাবার প্রায়াসে অভেদের ক্রমান্বয়ী অনুসন্ধানে। কবির কবিতাগ্রন্থ -'উবে যাও জলচোখ ' তাই অবধারিতভাবেই এক সবাক সত্যের উদয়ন, মানুষের শুদ্ধাচারের শক্তিতে বিশ্বাস আছে এমনসব মানুষের অনস্বীকার্য বাস্তবতা। হোক না হয় এই বইটাই আসন্নদিনে আমাদের 'অনর্থক অশ্রুগুলো' তাড়ানোর একটা মস্ত কাকতাড়ুয়া।