

বিজ্ঞানের আলোকিত যুগে অনেকেই জ্বীন,ভূত কিংবা অলৌকিক বিষয়ে বিশ্বাস করেন না। সেই মানুষগুলোই আবার অন্ধকারে একাকী পথ চলতে গিয়ে থমকে দাঁড়ান। মনে হয়, নির্জন এই রাস্তায় পেছন পেছন কে যেন আসছে। গাছের আড়াল থেকে কে যেন দেখছে। এক ধরনের গা ছমছমে অনুভূতি তাদেরও হয়। অতিলৌকিকের ছয়টি গল্পই বাস্তব জীবনের তেমনই কিছু অভিজ্ঞতার আলোকে লেখা। সব ঘটনাই যে লেখকের সাথে ঘটে যাওয়া, ব্যাপারটা তেমন না। অধিকাংশই অন্যের জীবন থেকে নেয়া। লেখক কেবল গল্পাকারে রূপায়ন করেছেন। তবে এসব ঘটনা যার সাথে ঘটে, সেই কেবল জানে অভিজ্ঞতাগুলোর ভয়াবহতা। তৌফিক মিথুনের অতিলৌকিক এর সাথে চলুন ঘুরে আসি, সেইসব গা ছমছমে বাস্তব অভিজ্ঞতার জগত থেকে।
মিথুন ভাইয়ের এই বইটি খুবই সুন্দর হয়েছে, মাশাল্লাহ। বিশেষ করে চট্টগ্রামের ঘটনাগুলি, বাস্তব জায়গা কেন্দ্রিক। (আমি মিনহাজ, নুরুজ্জামান মামুন এট ছোট ভাই!)
Read all reviews on the Boitoi app
সবার জন্য ভালোবাসা ❤️