Authors
Explore our collection of books across different authors

তৌফিক মিথুন
33
Books
253
Followers
তৌফিক মিথুন, বাংলা ভাষার পাঠকপ্রিয় তরুণ কথাসাহিত্যিক। পুরো নাম মোঃ তৌফিক ইবনে নওশাদ (মিথুন)। তবে তৌফিক মিথুন নামেই অধিক পরিচিত। পিতা নওশাদুল লতিফ এবং মাতা ফিরোজা আক্তারের দুই সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান তিনি। ১৯৮৬ সালের ২৫ জুলাই জন্ম নেয়া এই কথাসাহিত্যিকের জন্মস্থান ফরিদপুর হলেও, শৈশব আর কৈশোর কেটেছে পাহাড়-সমুদ্রের মিলনস্থল চট্টগ্রামে। লেখালেখির শুরু ছোট বেলা থেকে হলেও প্রথম গ্রন্থাকারে আবির্ভাব ২০১৯ বইমেলায় পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশিত ছোট গল্পের বই 'প্রেত' দিয়ে। 'প্রেত' এর অভাবনীয় পাঠকপ্রিয়তায় আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক লিখে যাচ্ছেন গল্প, কবিতা, উপন্যাস। যদিও তাঁর লেখালেখির মূল ক্ষেত্র গল্প এবং উপন্যাস। তবে তার সৃষ্ট অন্যান্য গল্পগুলোও পেয়েছে সমান পাঠকপ্রিয়তা। ব্যবস্থাপনায় স্নাতকোত্তর এই তরুন লেখকের শুরুটা ভৌতিক গল্পের মাধ্যমে হওয়ায় কিংবা পাঠকের চাহিদার কারনে, তৌফিক মিথুন লিখেছেন অসংখ্য ভৌতিক রহস্যের গল্প। পাঠক যেমন তার সৃষ্ট চরিত্র জালাল মুন্সীর সাথে হারিয়ে গিয়েছেন রহস্যের ভুবনে, তেমনি তাঁর লেখা আরেক চরিত্র পাপ্পু ভাইয়ের কান্ডকারখানায় হেসেছেন প্রাণখুলে। ভয় এবং হাসি, দুটি বিপরীত ধারার চরিত্র সৃষ্টির মাধ্যমে, লেখক দেখিয়েছেন তার মুন্সীয়ানা। বাংলা সাহিত্য নিয়ে স্বপ্ন দেখতে ও স্বপ্ন দেখাতে ভালোবাসেন।