

মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন— আমরা কি আমাদেরই হাতে নিজেদের ধ্বংস ডেকে আনছি? ড. আনিসুর রহমান, গবেষক হিসেবে সারা জীবন কাটিয়ে দিয়েছেন এমন এক আবিষ্কারের স্বপ্নে, যা মানবজাতিকে রক্ষা করবে জনসংখ্যার ভয়াল চাপে। তিনি বিশ্বাস করেন, মানুষকে ক্ষুদ্রকায় করে ফেললেই পৃথিবী আবার বাসযোগ্য হয়ে উঠবে। স্থানের সংকুলান হবে। কিন্তু বিশ্ব তার এই তত্ত্বকে উপহাস করে, সমাজ তাকে ত্যাগ করে, আর পরিবার তাকে বোঝে না। তারপরও গোপনে চলে গবেষণা। আর সেই গোপন পরীক্ষারই ভয়ঙ্কর ফসল— সাদা রঙের এক তরল দ্রবণ, যার এক ফোঁটাও যথেষ্ট মানুষকে অচিন্তনীয় পরিণতির দিকে ঠেলে দিতে। স্ত্রী পাপড়ি ও মেয়ে লিনা ভুলে সেই সিরামের ছায়ায় ঢুকে পড়তেই শুরু হয় এক অমানবিক ট্র্যাজেডি। পিঁপড়ার চেয়েও ক্ষুদ্র হয়ে যাওয়া মানুষ— কে তাদের রক্ষা করবে? কে শিকার হবে প্রকৃতির নির্দয় নিয়মে? “বনসাই মানব”— ভালোবাসা, বিজ্ঞান আর মৃত্যুভয়ের সীমারেখা মুছে দেওয়া এক রুদ্ধশ্বাস সায়েন্স থ্রিলার।
সুন্দর একটি গল্প, চমৎকার একটা মেসেজ। কোন ক্ষেত্রেই সীমা অতিক্রম করা সকল প্রানীর জন্য ভয়ংকর।
Read all reviews on the Boitoi app
চমৎকার একটা গল্প। একেবারেই অন্যরকম। এমন সায়েন্টিফিক থ্রিলার আরো পড়তে চাই।