

বিজ্ঞানের আলোকিত যুগে অনেকেই জ্বীন,ভূত কিংবা অলৌকিক বিষয়ে বিশ্বাস করেন না। কিন্তু অনেক সময় দেখা যায়, সেই মানুষগুলোই আবার অন্ধকারে একাকী পথ চলতে গিয়ে থমকে দাঁড়ান। মনে হয়, নির্জন এই রাস্তায় পেছন পেছন কে যেন আসছে। গাছের আড়াল থেকে কে যেন দেখছে। এক ধরনের গা ছমছমে অনুভূতি তাদেরও হয়। অতিলৌকিকের গল্পগুলো বাস্তব জীবনের তেমনই কিছু অভিজ্ঞতার আলোকে লেখা। সব ঘটনাই যে লেখকের সাথে ঘটে যাওয়া, ব্যাপারটা তেমন না। অধিকাংশই অন্যের জীবন থেকে নেয়া। লেখক কেবল গল্পাকারে রূপায়ন করেছেন। তবে এসব ঘটনা যার সাথে ঘটে, সেই কেবল জানে অভিজ্ঞতাগুলোর ভয়াবহতা। আমি ভীতু মানুষ। খুব সাধারন। তবে অতিলৌকিক সিরিজ সেই সব পাঠকদের জন্য যারা সত্যিকারের সাহসী। রাতের গভীরতার সাথে সাথে যাদের সাহসের মাত্রাটা বৃদ্ধি পায়। আপনাদের কেমন লাগলো জানাবেন। পাঠকের ভালো লাগলেই ‘ভৌতিক অভিজ্ঞতার স্মারক - অতিলৌকিক সিরিজ’ চলমান থাকবে। নাহলে এখানেই শুরু, এখানেই শেষ। আপনাদের ভালোবাসার অপেক্ষায় থাকলাম। তৌফিক মিথুন
শিশু-কিশোরদের জন্য চমৎকার একটা সংকলন। তবে বড়োদেরও ভালো লাগবে। সবগুলো গল্পই ভালো লেগেছে তবে শেষ গল্পটা বেশি ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app