

সার্বিকভাবে ‘প্রায়ান্ধকারের ফুটনোট’ একটি কবিতার বই। সবগুলো কবিতাই টানা গদ্যে লেখা। খুব সাধারণ কথ্যভাষায়, সহজ-সরল-সহনীয় প্রকাশের ভঙ্গি কবিতাগুলোর সৌন্দর্যকে বাড়িয়েছে। কবিতাকে যতটা অনুভব করা যায়, বোধকরি তারচেয়ে বেশি অনুভবের ইন্দ্রজালে একজন পাঠক আচ্ছন্ন হবেন ‘প্রায়ান্ধকারের ফুটনোট’ পাঠ করে। ভিন্নধরনের এই কাব্যপ্রবণতা যেন সময়ের অনির্ধারিত প্রয়োজন মাত্র। প্রত্যেক পাঠক কবিতা পাঠের স্বচ্ছ-সরস-সজল অভিজ্ঞতা লাভ করবেন কবিতাগ্রন্থটির পাতায় পাতায়।