Authors
Explore our collection of books across different authors

বরুণ কুমার বিশ্বাস
4
Books
7
Followers
বরুণ কুমার বিশ্বাস , জন্ম ১৮ ফেব্রুয়ারি ১৯৮৪ , সাঁথিয়া, পাবনা। কবি, ঔপন্যাসিক, গীতিকার ও আলোকচিত্রী । পদার্থবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর । এমবিএ করেছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচ.আর .এম) এবং মার্কেটিং এ দুটি বিষয়ে । আইনবিজ্ঞানের জটিল ধারাগুলো জানার ইচ্ছা নিয়ে এলএল.বি অধ্যয়ন করছেন। ফটোগ্রাফিতেও প্রবল আগ্রহ । বেসিক, ফাউন্ডেশন ও ডিপোমা ডিগ্রী অর্জনের পাশাপাশি ফটোগ্রাফি বিষয়ে বহু উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন । বিভিন্ন সময় আলোকচিত্র প্রতিযোগিতায় স্বীকৃতি স্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কার । কাজ করেছেন জাতীয় দৈনিক, ম্যাগাজিন, মাল্টি-ন্যাশনাল কোম্পানি ও বিজ্ঞাপনী সংস্থায়। বর্ণিল কর্ম - অভিজ্ঞাতাকে জীবনের অন্যতম অর্জন বলে মনে করেন। সৃজনশীল কাজগুলো সবসময় তাঁকে তাড়া করে বেড়ায় । সেই তাড়না থেকেই লিখেছেন অনেক গান । লেখালেখি ও আলোকচিত্রণ তাঁর ধ্যানজ্ঞান ।