

অর্পিতার স্বামী পারভেজ অন্য নারীতে আসক্ত; অর্পিতার ধারণা ওরা গোপনে বিয়েও করেছে। কথায় কথায় পারভেজ ওকে মারধর করে। অথচ একদিন ওরা ভালোবেসেই বিয়ে করেছিল। কোথায় গেল সেই ভালোবাসা ? কান্তাকে হারিয়ে নিলয়ের জীবন ছন্নছাড়া। অন্য কাউকে আর জীবনে জড়ায় নি। কিন্তু ঘটনাক্রমে নিলয়ের সাথে পরিচয় হয় অর্পিতার , জড়িয়ে যায় সম্পর্কে। একমাত্র সন্তানের কথা না ভেবে ফারিয়া রেজাকে ডিভোর্স দিতে চায় শাকিলকে বিয়ে করে ওর সাথে বাকি জীবন কাটিয়ে দিতে চায়। মানুষের সব চাওয়া কি পূরণ হয় ? অর্পিতা অপরাজিতা ফুল ভালোবাসে। ওর লাগানো অপরাজিতা গাছে ফুলও ফোটে। কিন্তু একসময় স্বীকৃতিহীন সম্পর্কের জটিল সমীকরণের কারণে অপরাজিতা ফুলগুলো অবহেলায় পড়ে থাকে। শেষ পর্যন্ত অর্পিতার সাথে পারভেজ কিংবা নিলয়ের সাথে অর্পিতার সাথে পারভেজ কিংবা নিলয়ের সাথে অর্পিতার সম্পর্কের কী পরিণতি হয়। অন্যদিকে রেজাকে ডিভোর্স দিয়ে ফারিয়া কি শাকিলকে পেয়েছিল ? ঢাকা শহরে প্রতিনিয়ত ঘটে চলা একগুচ্ছ প্রেম-পরকীয়ার বিষয়গুলোকে উদাহরণ হিসেবে ঔপন্যাসিক নিপুন দক্ষতায় তুলে ধরেছেন এ উপন্যাসে।