

একটা দুটো হাইপার ডাইভ দেয়ার পর পৃথিবীতে ফিরলে পৃথিবী আগের সময়ে থাকবে না । পৃথিবী অন্তত দুশ বছর ভবিষ্যতে চলে যাবে । ততদিনে স্ত্রী জেরিন থাকবে না । কন্যা কিটিও এক শতাব্দী আগে বুড়ো হয়ে মারা যাবে । পৃথিবীর অবস্থাও এখনকার মতন থাকবে না । ক্যাপ্টেন রুসানের নিকট তখনকার পৃথিবী হবে সম্পূর্ণ অপরিচিত একটা পৃথিবী । সেই পৃথিবীতে তার পরিচিত একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না । একজন নভোচারীর আসলে পারিবারিক জীবন থাকতে নেই । তিনি হবেন সম্পূর্ণরূপে একা । বড়ই নিঃসঙ্গ !
It is a fantastic science-fiction story. 🤍🖤
Read all reviews on the Boitoi app