
কালো কাপড়ের আবরণের মেয়েটিকে খুবই ভয় করছে জিতুর । কিছুটা সময় পেরিয়ে যেতেই কালো কাপড় নিচে পড়ে গেল । চোখের পলকে কালো কাপড়টি বেশ কিছু টুকরো হয়ে গেল । তারপর সেগুলো মুখ থুবড়ে পড়ে থাকা বাঁদুরের মতো মনে হলো । কাপড়ের টুকরোগুলোর ওপর থেকে চোখ সরিয়ে ও মাথা তুলে উপরের দিকে তাকাল । ওর সামনে একটা মানুষের কঙ্কাল দাঁড়িয়ে থাকতে দেখল । এতোক্ষণ কালো কাপড়ে ঢেকে এই কঙ্কালটিই কি দাঁড়িয়ে ছিল ?