
সভ্যতা, সভ্যতার বিবর্তন ও সভ্যতার সুদীর্ঘ যাত্রা পথ, বিশদ ও বিস্তৃত আলোচনা দাবী করে অবশ্যই। আমাদের সৌভাগ্য যে, প্রকাশনার শুরুর দিকেই আমরা এমন একটা আলাপ কৌতুহলী পাঠক মহলের জন্য দিতে পারছি। আমাদের সুপরিচত এই প্রাজ্ঞ ও প্রবীণ লেখক তাঁর সুনিপুণ লেখনীতে তুলে এনেছেন সভ্যতার যাত্রাকালের খন্ডচিত্র। লেখনীর মুন্সিয়ানায় ভাবুক ও চিন্তাশীল পাঠকের জন্য রেখেছেন চিন্তা ও ভাবনার উপাদান। আমাদের আশা, লেখকের গবেষণার চমৎকার এই ফসল বৃথা যাবে না। পাঠককুল উপকৃত হবেন, ইনশাআল্লাহ।