

জীবনের সব হিসাব সরল হয় না । কিছু কিন্তু গরলও হয় । সেই গরল গুলোই হয়তো সমাধান না পেতে পেতে জটিল সমীকরণ হয় ! যেগুলোর হিসাব মেলে না আমৃত্যু ।
যদিও গল্পটা সিরিয়াস, এন্ডিংও সিরিয়াস, তবুও আমার পড়তে মজা লেগেছে। আপনার লেখার স্টাইলটাই এমন যে সিরিয়াস ইস্যুতেও হেসে ফেলেছি৷ আর ফয়সালের ব্যাপারটা সংক্ষেপে বলতে গেলে, নিজের কবর নিজেই খুঁড়ে তাতে শুয়ে মাটি চাপা দিয়ে দেবার মতো হয়েছে। তবে সিরিয়াসলি বলতে গেলে, কাহিনীটা থেকে শেখার আছে। একটা সময় মানুষকে পারিপার্শ্বিকতা ভেবে আবেগ কন্ট্রোল করতে শিখতে হয়৷ নয়তো জীবনটাই আউট অফ কন্ট্রোল হয়ে যায়৷ কিন্তু স্বর্ণার কী দোষ ছিল? বেচারি! তবে স্বর্ণাদের জন্য এটা একটা শিক্ষা যে, চরিত্রহীন যত দ্রুত সম্ভব পরিত্যাজ্য।
Read all reviews on the Boitoi app
গল্পটা আমাদের পরকিয়ার ভয়াবহতা,গর্ভবতী মহিলাদের কিছু বিষয়ে সচেতনতা শিখিয়ে দিয়ে গেলো,গল্পে গল্পে আমরা জীবনের জটিল বিষয় গুলো সম্পর্কে কিছু শিক্ষা পেলাম, লেখকের জন্য শুভকামনা রইলো ❤️