Authors
Explore our collection of books across different authors

ফাহমিদা মাহবুবা
6
Books
112
Followers
টাংগাইল জেলার ভূঞাপুর থানার নিকলা দড়ি পাড়া গ্রামে জন্ম ফাহমিদা মাহবুবার । বন্যা নামেও ডাকেন কাছের মানুষেরা । বাবা মা দুজনেই শিক্ষকতা পেশায় থাকলেও পরবর্তীতে মা সন্তানদের বেশি সময় দেবার জন্য চাকরি ছেড়ে দেন ।ব্যক্তিগত জীবনে অত্যন্ত হাসি খুশি ও প্রানবন্ত একজন মানুষ তিনি ।সব ধরনের নেতিবাচক জিনিস এড়িয়ে চলার সর্বাত্নক চেষ্টা থাকে তাঁর মাঝে । কারণ তিনি বিশ্বাস করেন জীবন একটাই ! পেশায় ডাক্তার হলেও লেখালেখিটা করেন ভালবেসে । তাঁর প্রথম রম্য উপন্যাস “ বিচ্ছু মেয়েটা “ প্রকাশিত হয় ২০২১ এর বই মেলায় ।এছাড়াও “অলিখিত সুখ “ , “ লেডি ডক্টর “ , “জ্যাম থেকে জমিদার “ , “ গহীনে দহন “ , “ ঘটনার ঘনঘটা “ , “ সিরিয়াস প্রেম “ নামক সুখপাঠ্য বই আছে তাঁর ঝুলিতে ।প্রকাশের অপেক্ষায় আছে বেশ কিছু পান্ডুলিপি ।এছাড়াও বিভিন্ন সংকলনে তাঁর বেশ কিছু গল্প আছে । তবে তাঁর স্বাচ্ছন্দ্যের গন্ডি হল - রম্য । রম্য ক্যাটাগরিতে জ্যাম থেকে জমিদার এবং ঘটনার ঘনঘটা বই এর জন্য দুই দুইবার পেয়েছেন চলন্তিকা সাহিত্য পুরষ্কার । সবকিছু সামলে অবসর সময় খুব একটা পাওয়া হয় না তাঁর । তবুও কিছুটা সময় পেলে পছন্দের কাজ গুলো করতে বসে যান । বই পড়া , ড্রাইভিং , গান শোনা তাঁর পছন্দের কাজ গুলোর মধ্যে অন্যতম । সবচে বেশি পছন্দ করেন দুই কন্যাকে নিয়ে লং ড্রাইভে যেতে । স্বপ্ন দেখেন লেখালেখি নিয়ে অনেক দূর যাবার । দুই মেয়ে নিঝুম , নির্ঝর ও স্বামী নজরুল ইসলামকে নিয়ে তার ছোট্ট ভালবাসার নীড় ।