

সিংহদ্বার ফটকওয়ালা রাজকীয় এক বাংলো। সেখানে থাকেন এক রহস্যময়ী সুন্দরী। প্রতিদিন রাত এগারোটায় ব্লু সিডান ড্রাইভ করে কোথায় যান সুন্দরী? নাইট গার্ড জাকির কেন সুন্দরীকে দেখলে মোহবিষ্ট হয়ে পড়ে? সুন্দরীর পাশে অন্য একজন পুরুষকে দেখে রেগে গিয়ে চুরি করে বাংলোয় ঢুকে কি রহস্য আবিষ্কার করে জাকির? কেনোই বা সুন্দরীর পাশের সুদর্শন পুরুষটি লাশ হয়ে পড়ে থাকে রাস্তায়? পুলিশ অফিসার সিয়াম তদন্ত করতে গিয়ে অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হন। কেমন ছিলো সেই অভিজ্ঞতা? জানতে হলে পড়তে হবে, রহস্যময়ী সুন্দরী।
অসম্ভব সুন্দর থ্রিলার একটি বই, গায়ে শিহরণ জাগানো 🥰🥰
Read all reviews on the Boitoi app
অসাধারণ একটি বই পড়লাম। লেখকের প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি। সামনে আরো ভালো ভালো লেখা পেতে চাই। অনেক অনেক শুভ কামনা রইলো আপনার জন্য। সেলিম মাহমুদ সজীব ভূঞাপুর, টাঙ্গাইল।
আলহামদুলিল্লাহ বেশ ভালোই লেগেছে। প্রথমত বলি আমি থ্রিলার টাইপ গল্প খুব কম পড়েছি। এটা আমার পড়া দ্বিতীয় থ্রিলার টাইপ গল্প। এর আগে আমি পদ্মজা গল্পজা পড়েছি (লেখিকাঃ ইলমা বেহরোজ)। প্রথমত আমার গল্প বইটই এ্যাপে 'পড়ে দেখুন' অপশনে গিয়ে যখন কিছুটা বৃত্তান্ত পড়লাম বুঝিনি এটা থ্রিলার টাইপ। গল্প ক্যাটাগরি দেওয়া ছিলো। বাট খেয়াল করিনি যার কারনে গল্প পড়তে গিয়ে প্রত্যেক পৃষ্ঠায় পুলকিত হয়েছি। এটা অন্যরকম অনুভূতি ছিলো। প্রথমত জাকিরের পরিবারিক অবস্থায় আহত ছিলাম। মিস.এন্জ্ঞেলার এমন ভয়ংকর রুপের বিবরণ পড়ে অবশ্য প্রথমত বেশ অবাক হই। ছবি এতটা জীবন্ত হয় কি না আমার জানা নাই। তবে জাদুঘরে ছবির সামনে ঘণ্টা টাঙানো যেটা পাঁচ মিনি লট পর পর বাজে, আবার মানুষের এমন ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকা এইসব বিবরণ পড়ে অবশ্য কিছুটা আন্দাজ করেছি শিল্পী'র হাতের আঁকা যে কতটা নিখুত! (যদিও মানুষের ছবি আঁকা হারাম)। জাকিরের সাহসীকতার তারিখ করতে হয়। সে প্রথম দিকে সুন্দরীর রুপে বিভোর হয়ে রাজবাড়িতে ডুকলেও.. পরবর্তীতে রহস্য উদঘাটন করতে নিজ থেকে নেয়ে ভয়ংকর পদক্ষেপ এবং পুলিশ কে খুটিনাটি জানানো --- এই পয়েন্টটা খুবই ভালো লাগলো। পাশাপাশি জাকির যে আবাসিক এলাকা পাহাড়া দিতো ঐখানকার একজন পাহাদার হিসেবে সে অসুস্থ থাকাকালীন যে অমায়িক সহযোগিতা পেয়েছে সেটা খুব ভাগ্যবানদের কপালেই জোটে। যাহোক পরিশেষে বাংলেশ পুলিশ বোর্ড তাকে চাকরি নিয়োগ দিয়েছে,, এটা ছিলো সবচেয়ে খুশির খবর! 😊
এক বসায় পড়ে ফেলার মতন একটা বই। এক কথায় দুর্দান্ত!
লেখিকা অল্প কিছু লাইনে ইউনিক একটা গল্প লিখেছেন। প্রতি সেকেন্ডে দম বন্ধ ফিলিং ছিল। অনেক দিন পর অন্য কিছু পড়ে ভাল লাগল। ভাবতেও পারিনি শেষে এরকম কিছু পাব গল্পে।💗💗💗