

হঠাৎ দেখে আবীর ওর রুমের দরজায় দাঁড়িয়ে বলছে "আসবো ভিতরে।" "এসেইতো পড়েছেন।" বলে মিতু হেসে ফেলল। "আসেন আসেন আর দাঁড়াতে হবে না বসেন।" বলে এবার চেয়ারটা এগিয়ে দিল। আবীর বসতে বসতে বললো," আমাকে কেনো জানি ডাকা হয়েছে, কি জন্য জানো কিছু?" মিতু বললো "হুমম জানি আপনার জন্য যা যা কিনবে তা আপনাকে সাথে নিয়ে কিনতে চাচ্ছে।" আবীর বললো "এসবের কি কোনো দরকার আছে?" মিতু হাসল ওর কথা শুনে, "আপনাকে কেউ কিছু দিতে চাচ্ছে আর আপনি নিতে চাচ্ছেন না,আজবতো?" আবীর মাথা নিচু করে বললো "মিতু তোমাকে একটা রিকোয়েস্ট করি,তুমি তোমাদের বাসা থেকে কিছু নিয়ো না। সুন্দর মতো চলতে তোমার যা যা লাগবে, এই মুহূর্তে আমি তোমাকে কিছু কিনে দিতে পারবো না সত্যি, তবে তুমি আমাকে কিছু সময় দাও আমি সব বানিয়ে দেব, বিলিভ মি,প্লিজ।" মিতু বললো, "কিন্তু আমার বাবা মায়ের ও মন চায় তারা তাদের মেয়েকে কিছু দিতে, সেখানে আমি তাদের কিছু বলতে পারবো না। অসুবিধা কি? আপনি আবার নতুন মডেলের বানিয়ে দিয়েন,একটা দিয়েতো আর জীবন যাবে না।" বলে আবার হেসে ফেলল ও । "তোমাদের বাড়ি থেকে চিন্তা করেছে আমার জন্য যা কেনা হবে তা জেনো আমার পছন্দেই হয় অথচ আমাদের বাসায় কিন্তু সেই মনোভাবটা কারো মধ্যে দেখিনি, তুমি কিন্তু তা নিয়ে মনে কষ্ট পেও না। " ও বেশ লজ্জিত হয়েই কথাটা বলল। ওর অবস্থা দেখে মিতু শুধু হাসল, ভালোমন্দ কোন মন্তব্য করল না। বুঝে নিল শ্বশুর বাড়ি থেকে যা দিবে তাতেই মিতুকে সন্তুষ্ট থাকতে ইশারা করল আবীর। মিতু আনমনে বলে "আমার তাতে সমস্যা নেই আমি এতে অভ্যস্ত আছি।"
"গল্পের শুরুতে দেখা যায় একটি মেয়ের বিয়ের কথা হচ্ছে।পারিবারিকভাবে বিয়ের জন্য সব কিছু ঠিক হলে দেখা যায় পাত্রটির পরিবার নির্লজ্জ ও চামার প্রকৃতির।পাত্র নিজে তার পরিবারের এ আচরণে বার বার বাধা দিতে গিয়ে লজ্জিত হয়ে ফেরত আসে।পাত্রের পরিবারের এ নিচু কর্মকান্ডে মেয়ের পরিবারের বাকি সদেস্যদের সামনে মেয়ের বাবা মা অপদস্ত হতে থাকে।এর মধ্যেই সুখবর রূপে তাদের বাচ্চার আগমন হয়।কিন্তু এ সুখবর কি পালটে দেবে দুটি পরিবারের ভেতরের জমে থাকা রাগকে? গল্পটি পড়বার সময় প্রতিটি শব্দ যেন সেলুলয়েডের পাতার মতো সামনে দিয়ে ভেসে বেড়েচ্ছিলো।আবিদ আর মিতু যেন আমাদেরই পরিবারের কেউ,যারা প্রতিনিয়ত নিজের আপনজনের স্বার্থের কাছে বলি হচ্ছে।"
গল্পের শুরুতে দেখা যায় একটি মেয়ের বিয়ের কথা হচ্ছে।পারিবারিকভাবে বিয়ের জন্য সব কিছু ঠিক হলে দেখা যায় পাত্রটির পরিবার নির্লজ্জ ও চামার প্রকৃতির।পাত্র নিজে তার পরিবারের এ আচরণে বার বার বাধা দিতে গিয়ে লজ্জিত হয়ে ফেরত আসে।পাত্রের পরিবারের এ নিচু কর্মকান্ডে মেয়ের পরিবারের বাকি সদেস্যদের সামনে মেয়ের বাবা মা অপদস্ত হতে থাকে।এর মধ্যেই সুখবর রূপে তাদের বাচ্চার আগমন হয়।কিন্তু এ সুখবর কি পালটে দেবে দুটি পরিবারের ভেতরের জমে থাকা রাগকে? গল্পটি পড়বার সময় প্রতিটি শব্দ যেন সেলুলয়েডের পাতার মতো সামনে দিয়ে ভেসে বেড়েচ্ছিলো।আবিদ আর মিতু যেন আমাদেরই পরিবারের কেউ,যারা প্রতিনিয়ত নিজের আপনজনের স্বার্থের কাছে বলি হচ্ছে।
Read all reviews on the Boitoi app
ভালো লেগেছে নিঃসন্দেহে। আপুর লেখা সবসময়ই চমৎকার
আবীর এর ফ্যামিলি রে আরেক টু সাইজ দেয়া প্রয়োজন ছিল.
ভালো লেগেছে। একটা পরিবারের সব মানুষ কি ভাবে টক্সিক হয়! এদেরকে সিধা করার জন্য মিতুর আরেকটু সাহসী হওয়া উচিত ছিল।
লাকী আপুর চমৎকার আরও একটি ইবুক পড়লাম। গল্পের নামটা একদম পারফেক্ট👌। পারিবারিক আবহের এই গল্পে দারুন ভাবে উঠে এসেছে সাংসারিক দোলাচল, আপনজন দের অবাক করা অযাচিত, অশোভন আচরণ, নিসঠুরতার নিরমম বহিঃপ্রকাশ। পাশাপাশি একজন যোগ্য, নিসঠাবান, প্রেমময় জীবনসংগি সাথে থাকলে সংসার সমরাংগনও হয়ে এক সময় হয়ে উঠে সুখের আধার।। ❤️
সমাজ সংসার তো এরকম যোগ, বিয়োগ, আশা, আকাঙ্ক্ষা আর বেদনার মিশেলেই সুখে রূপান্তর হয়। বরাবরের মতোই অনবদ্য।