Authors
Explore our collection of books across different authors

সায়লা সুলতানা লাকী
13
Books
163
Followers
সায়লা সুলতানা লাকী ১৯৭৬ সালের ২৬শে আগষ্ট, ঢাকায় জন্ম গ্রহন করেন। লেখিকার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার ধাইদা গ্রামে ছিল যা এখন নদী গহ্বরে বিলীন হয়ে গেছে। তিন ভাই এক বোনের মধ্যে তিনিই সবার বড়। বাবা আব্দুল লতিফ চাকলাদার সরকারি চাকরিজীবি ছিলেন। সেই সুবাদে ময়মনসিংহেও কেটেছে জীবনের কিছুটা সময়। মা মরহুমা শামসুন্নাহার নিহার ছিলেন খুবই শিল্পীমনা একজন মানুষ। তাঁর কাছ থেকেই গল্পের বই পড়ার অভ্যাস তৈরি হয় লেখিকার। পড়াশোনা তাঁর খুব ভালো লাগে। শিক্ষা জীবনে প্রানীবিদ্যায় বিএসসি (অনার্স) ও এমএসসি (ফিশারিজ) সম্পন্ন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রানীবিদ্যা বিভাগ হতে ফিশারিজে এম ফিল ডিগ্রি অর্জন করেন তিনি। সংসার জীবনে লেখিকা তিন সন্তানের জননী। বর্তমানে বেশ কয়েকটি অনলাইন সাহিত্য গ্রুপে গল্প-উপন্যাস লেখালেখির মাধ্যমে তাঁর ব্যস্ত সময় কাটে। "অতঃপর বিয়ে", "দ্বিজ", "সন্তান", "ধূসর", "ভুলগুলো সব ফুল হয়ে থাক ", "চশমিশ ভালোবাসা", "নাটাই", যে কথা হয়নি বলা", ও "শবনম" (প্রকাশিতব্য) নামক প্রকাশিত তাঁর নয়টি উপন্যাস রয়েছে। "অন্তরে বসবাস করে যেজন", " সংসার সমরাঙ্গনে", "গল্পগুলো জীবনের", "পারাপার", "অন্তরশুদ্ধি" "অতঃপর বিয়ে " ও "ভালোবাসার পাঁচ নীলপদ্ম " নামে সাতটি ই-বুক রয়েছে। এছাড়া বেশ কিছু সংকলনেও তার লেখা গল্প কবিতা স্থান পেয়েছে। তন্মধ্যে চলন্তিকা প্রকাশনার ব্যানারে আছে "অপরাজিত নিরানব্বই", চলন্তিকা ঈদ ম্যাগাজিন৷ "প্রিয় ভূতেরা" । মনন ঈদ ম্যাগাজিন। বাউল মেলা কবিতা সংকলন - ২০২৩।"ফাগুনের আলাপন" কবিতার সংকলন।পরিবার পাবলিকেশনের "গল্পের বাক্স--৩" "সব রহস্য এখানেই"।