

কি দাদার সাথে গল্প হচ্ছিল? তোর দাদাতো হঠাৎ করেই তোর জন্য ব্যাকুল হয়ে উঠলেন।এতটা বছর মনে হয় কাজলের অপেক্ষা করে করে আশাই ছেড়ে দিয়েছিলেন। একটা জিনিস আমি বুঝি না কাজল হঠাৎ করে এমন হয়ে গেল কেন? ওতো এমন ছিল না। ওর জন্য আমাদের সবার মনটাই কেমন জানি অস্থির হয়ে থাকে।ও কি তা বুঝতে পারে না? মা বলে ও নাকি বাবার সাথে রাগ করে চলে গেছে।আমি বুঝি না, যদি তাই হবে তবে আমরা কি দোষ করেছি, মা সারাটাক্ষন ওর জন্য কাঁদে, মাকে কেন ও কষ্ট দিচ্ছে? কুসুম ছোট থেকেই কম কথা বলে,ভিতর চাপা মেয়ে।উঠতে বসতে কাজল ওকে জ্বালাতন করতো, ওকে হাসাতে চাইতো, কথা বলানোর জন্য উলটা পালটা কত কি করতো, সেই কুসুমকেও মনে পরে না। এ কেমন অভিমান? আমি কোন কিছুরই হিসাব মিলাতে পারি না।একজন বীর মুক্তি যোদ্ধার ছেলে হয়ে এমন কাপুরুষের মতো পালিয়ে যাওয়া কেন? ওকে পেলে আমি একসাথে অনেক প্রশ্নের জবাব চাইতাম। তার আগে ওকে আচ্ছামতো জুতাপেটা করতাম আমাদেরকে এতটা কষ্ট দেওয়ার জন্য। কথাগুলো বলতে বলতে বড় ফুপু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন।কেন জানি কাব্যরও চোখ ভিজে গেল।এতসব প্রশ্নের ভীড়ে মনে হল কাব্যর মনের নানান প্রশ্ন কোথায় যেন ডুবে গেল।মনে মনে বলল। বাবা তুমি এতটা মিস্ট্রেরিয়াস কেন? কি আছে তোমার মনের ভিতরে? কোনদিন কি তা আমি জানতে পারব? - ---- কাব্য কি সত্যি সত্যিই ওর বাবার পালিয়ে বেড়ানোর কারণটা জানতে পারবে?
ভুল বুঝাবুঝির জন্য কতগুলো মানুষ মানসিক যন্ত্রনায় ছটফট করে গেলো! হ্যা, কেবল বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করলেই যে মুক্তিযোদ্ধা তা কিন্তু নয়, মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাবে যারা সাহায্য করেছেন তাঁরাও মুক্তিযোদ্ধার দাবীদার!
Read all reviews on the Boitoi app