

ভালোবাসার গল্পগুলো কেমন জানি হয়! হৃদয় থেকে জন্মে আবার হৃদয়েই শেষ হয়। এর বিস্তার মস্তিষ্ক ছুঁতে পারে কি না তা আমার জানা নাই। হয়তো ওরা ওই পর্যন্ত ছুঁটতেই পারে না। হৃদয়ের টানে হৃদয়েই থেকে যায়। তাই তো ভালোবাসার গল্পে শুধু আবেগ মেলে। যেই আবেগে ভেসে প্রতিটা প্রান মস্তিষ্কের শাসন ভুলে ভালোবাসার অথৈ সাগরে ডুবতে চায়, যেখানে খেই পাবে কী পাবে না তার কোনো ভয় থাকে না। আমার লেখা প্রতিটা গল্পই আমার কাছে এক একটা নীলপদ্ম। তেমনি ছোট বড় পাঁচটা ভালোবাসার গল্প দিয়ে সাজিয়েছি আমার এবারে গল্পগুচ্ছ "ভালোবাসার পাঁচ নীলপদ্ম "। পাঠকের কেমন লাগল তা জানার অপেক্ষায় রইলাম.....
তানিয়া এবং বাদলের “দাগ এবং অতঃপর” গল্পটা বেশীই সুন্দর!
Read all reviews on the Boitoi app
তিনটা প্রেমের, একটা কষ্টের আর একটা হাসির গল্প আছে এই বইতে। তিনটা প্রেমের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে শিউলিমালা। সবচেয়ে দারুন লেগেছে হাসির গল্প ঘটনা ঘনঘট। কমেডি গল্প লিখতে বুদ্ধি থাকা লাগে। লেখক ছোট গল্প লিখতে পারদর্শী বোঝা যাচ্ছে।
পাঁচটি চমৎকার ভালবাসার গল্পে সাজানো এই দারুন ইবুক টি পড়ে মুগ্ধ হলাম। প্রতিটি গল্প ই নিজের জায়গায় পারফেক্ট ছিলো। চরিত্র গুলোও ছিলো মনকাড়া। অনেক শুভ কামনা প্রিয় আপুকে তার এই মনোমুগ্ধকর ই-বুকটির জন্য ❤️❤️