

ভালোবাসার পাঁচ ফোড়ন গল্পগুচ্ছে নাম হলেও এতে রয়েছে ছয় ফোড়ন, মানে গল্প রয়েছে ছয়টি। ছয়টি গল্পই ভালোবাসার কথা বলে, কিন্তু ভিন্ন ভাষায়, প্রতিটাতেই ভিন্ন সুর, ভিন্ন লয়, ঠিক যেন পাঁচ ফোড়নের মতো, সব মিলে একাকার। এই গল্পগুচ্ছে রয়েছে প্রেয়সীর জন্য ভালোবাসার গল্প গাঁদা ফুলের লাজ নাই, রয়েছে স্বামী, সন্তান-সংসারের প্রতি ভালোবাসার গল্প বুটের হালুয়া, রয়েছে সংসারের ছোটদের প্রতি বয়োজ্যেষ্ঠের ভালোবাসার গল্প পরিমিতিবোধ, রয়েছে এক বোনের নীরব ভালোবাসার গল্প উপহার, রয়েছে নিজের প্রতি নিজের ভালোবাসা চেনার গল্প শেষ থেকে শুরু। পরিশেষে রয়েছে নিষিদ্ধ জীবনের অভিশপ্ত এক নারীর নীরব প্রতিশোধের ভালোবাসার গল্প অভিশপ্ত।