

আপনি ভালো করেই জানেন! আর হ্যাঁ, আমি একজন নারী, তাই বলে কথাগুলোকে অবহেলা করবেন না! ফাইলটি ভালো করে পড়ুন। আপনার কাছে নারীদের প্রতি সম্মান নেই, তাই আমি আর আশা করছি না। বলার পর সে আর দাঁড়ালো না, একটু মুচকি হেসে ফিরে গেল।
ভালো লেগেছে❤️ সাধারণ প্লট গুলো কখন যে অসাধারণ হয়ে উঠে ❤️
Read all reviews on the Boitoi app
শোধ গল্পট এক নারীর প্রতিশোধের গল্প। তার অপমান অসম্মান আর লাঞ্চনার থেকে মুক্তি পাওয়ার গল্প। শোধ আসলে একটা নারীর মুক্তির গল্প। পুরুষশাসিত আমাদের সমাজে কিছু পুরুষ যেমন থাকে বটবৃক্ষের মতন। যারা ছাড়া দেয় আশ্রয় দেয়। ঠিক তাদের বিপরীতে আছে কিছু পুরুষ। যারা কাটা যুক্ত। কেবল ক্ষতবিক্ষত করতে যানে। ছোট একটা গল্প। ডিটেলিং কম। ঘটনা বলে যাওয়ার মতন। গল্পটা আবেগী করতে পারেনি। তবে শেখার মতন কিছু জিনিস আছে। বলা যায় গল্পটার মাধ্যমে লেখক একটা ম্যাসেজ দিতে চেয়েছেন। সেই উদ্দেশ্যেই গল্পটা এগিয়েছে। গল্পটা দুর্দান্ত হয়েছে বলবো না। তবে ভালো লেগেছে। ছোট গল্প আমার বিরক্তি আসেনি। এক বসায় পড়ে উঠেছি। কিছু জিনিস ভালো লেগেছে। যেমন অনু নিজের ছেলেকে একটা সুস্থ পরিবেশে বড় করতে চেয়েছে। যেন তার ছেলে তার বাবার মতন অসুস্থ পরিবেশে বড় হয়ে তার বাবার মতন না হয়। কিন্তু সে জন্য সে তার শোধের কথা ভুলে যায়নি। অপেক্ষায় ছিলো একটা সঠিক সময়ের। ওভার অল ভালো ছিলো। পড়তে ভালো লেগেছে। পড়তে পারেন। রেকমেন্ড করা যায়। (নাদিয়া)