

"অপরিচিত জায়গায় আসতে ভয় পেয়েছেন বুঝি? তাই দলবল নিয়ে এসেছেন প্রথমেই। আসলে, আপনজন থাকলে এই এক সুবিধা। বিপদে আপদে সব সময় কাছে পাওয়া যায়। তো, কে কে এসেছে আপনার সাথে?" এক দমে কথাগুলো বলে থামলেন তিনি। "জি আপা, কী বলছেন? আসলে আমি ঠিক বুঝতে পারিনি আপনার কথা। আমার সাথে তো কেউ আসে নাই। আর আসবেই বা কে, আমার তো আপনজন বলে তেমন কেউ নাই। আমার যখন দুই বছর, তখন বাবা মারা গেছেন আর মা এখন থেকেও নাই। থাক, আপা, আরেক দিন এসব নিয়ে গল্প করব আপনার সাথে।" লুনা উত্তরটা হাসতে হাসতেই দিল। "তো, এত বাচ্চা যে এখানে? একসাথে এত বাচ্চা দেখে ধারণা করলাম আর কি! তাহলে, এত বাচ্চা কার?" "জি আপা, ওরা সবাই আমার বাচ্চা। আমার ছয়জন বাচ্চা, ছয় সন্তান।" (ভদ্রমহিলার যেন ইলেকট্রিক শক লাগল লুনার কথায়।) "ছয় ছয়টা বাচ্চা আপনার! কী বলেন? এ-যুগে কেউ এত বাচ্চা নেয়? কিছু মনে করবেন না, বোন, সত্যি সত্যিই খুব অবাক লাগছে আমার। মানে, বিশ্বাস হচ্ছে না।"
বইটা খুব ভালো লেগেছে। আমার আত্মীয়, চেনাজানার মধ্যে বেশ কয়েকটি দম্পতি আছে নিঃসন্তান। এদের কেউ অন্যের বাচ্চার মুখে বাবা ডাক শুনতে রাজি না। আবার কেউ পরিচয়হীন বাচ্চা নিতে রাজি না। কোন না কোন ছোট ঘরের বাচ্চা! আবার কেউ যদি অবৈধ বাচ্চা হয় তাই নেবে না। অথচ আমি দেখেছি কয়েকটা ঘটনা, বাচ্চা পালতে নিলে বাচ্চা হয়। প্রতাটা মানুষের বুঝ আলাদা।সব নিঃসন্তান দম্পতি যদি একটা দুটা করে বাচ্চা নিত কতগুলো অসহায় বাচ্চা পরিবার পেত। ইদানিং বাচ্চা না হওয়ার ঘটনা অনেক বেড়ে গেছে। তোমার বই পড়ে যদি দুএকজনও বাচ্চা পালতে নেয় তাও লাভ। বইটা অনেক ভালো লেগেছে। ভালো থেক। আরো ভালো ভালো লেখা উপহার দাও এই দোয়া করি।
Read all reviews on the Boitoi app