

পবন অহনাকে রুমে রেখেই বের হয়ে মিজানকে ডেকে লোকমান সাহেবকে আসতে বলল। পরে বিয়ের জন্য ফর্মালিটি কীভাবে সারতে হবে তা নিয়ে ওর লিগেল এডভাইজারের সাথে ফোনে কথা বলতে লাগল। অহনাকে কেন জানি হারাতে চাচ্ছে না পবন। এদিকে অহনার মনটা এখন একটু শান্ত হয়েছে; অস্থির মনের একমাত্র ঔষধ হল কান্না। মন খুলে কিছুক্ষণ কাঁদলে মনের আকাশের জমে থাকা কালো মেঘগুলো কোথায় যেন উড়ে যায়। আর তখন মনের আকাশটা অনেক পরিষ্কার ঝকঝকে হয়ে উঠে। এখনও তাই হল। ভালো করে চোখমুখ মুছে উঠে দাঁড়াল, পবন ওকে রুমে একা রেখে কোথায় চলে গেল? সত্যি সত্যিই কি আজ অহনার বিয়ে? বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কি ও একটু বেশি রিস্ক নিয়ে ফেলছে? নানান চিন্তা মাথায় আসতে লাগল। আবার মনে হল, দেখা যাক জীবন ওকে কোথা থেকে কোথায় নিয়ে যায়।
অহনা আর পবন…❤️❤️❤️
Read all reviews on the Boitoi app