

বাবা মার ইচ্ছেতে দেখা হয় সুকন্যা এবং রাজপুত্রর। প্রথম দেখাতেই দুজনের মাঝে তৈরি হয় মিষ্টি একটা গল্পের। দুজনের সম্পর্কটা খুব অল্প সময়ের মাঝে ভালোবাসার সুবাস ছড়ায়। শুরুটা যদিও বাবা-মার ইচ্ছেতে হয়েছিল তবুও তাদের সম্পর্কের পরিণতি পাবার গল্পটা বেশ কঠিন ছিল। সুকন্যার রাজপুত্র নিছক একটা প্রেমের গল্প হলেও গল্পে উঠে এসেছে খুব কাছের সম্পর্কগুলোকে ঘিরে দীনতার গল্প, বছরের পর বছর লুকিয়ে রাখা লজ্জাজনক অধ্যায়ের গল্প, নিজেকে নতুন করে চেনার গল্প, নিজেকে নতুন করে গড়ার গল্প। সুকন্যার রাজপুত্র, দুজন মানব মানবীর প্রথম দেখা হবার গল্প, তাদের প্রেমে পড়ার গল্প, তাদের মিষ্টি প্রেমের পরিণতি পাবার গল্প।
গল্পটি পড়ে মনটা ভরে গেল। পারিবারিক আবহে রূপকথার ছোঁয়া। সুকন্যা আর রাজপুত্রের সম্পর্ক, তার মধ্যকার জটিলতা এবং পরিণতির রোমাঞ্চ ছিল সত্যিই চমৎকার। লেখার ভঙ্গি ছিল মসৃণ ও সহজবোধ্য, ফলে পড়তে গিয়ে একটুও বিরক্তি আসেনি। সংলাপ, বর্ণনা আর আবেগ সবকিছুই ছিল সুন্দরভাবে গাঁথা। লেখককে অনেক ধন্যবাদ এমন একটি মিষ্টি গল্প উপহার দেওয়ার জন্য।
Read all reviews on the Boitoi app
পারিবারিকভাবে সুকন্যা আর রাজপুত্রের বিয়ে ঠিক হওয়ার মধ্য দিয়ে গল্পের শুরু। খুব সহজ-সরল একটা মিষ্টি গল্পের মাঝামাঝি এসে মিশে ছিল কিছুটা রহস্য। যেই রহস্যের সমাধানে সুকন্যা আর রাজপুত্রের জীবনে কি পরিবর্তন হয়? আর রহস্যটাই বা কী! পড়তে ভালো লেগেছে, সেই সাথে শেষটার জন্য গল্পটা বেশি মন ছুঁয়ে গিয়েছে। তবে শেষটা মিলনাত্মক নাকি বিয়োগাত্মক সেটা বলছি না। শুধু এটুকু বলি বইটা পড়ে মনে একটা তৃপ্তি পেতে সক্ষম হবেন।
মনে হলো এক অসাধারন রূপকথা পড়লাম। পড়তে পড়তে খুব সুন্দর সময় কাটলো। লেখককে ধন্যবাদ।