

রায়হান জোয়ার্দার এ শহরের নামকরা সিইও। আজ তার বিবাহ বার্ষিকী। তাদের বিয়ের একযুগ পার হলো। সেই উপলক্ষ্য স্ত্রী রশ্নিকে একটা ডুপ্লেক্স বাংলোবাড়ি বানিয়ে দিলো তুরাগের পাড়ে। আজ সেখানেই জমকালো পার্টি হচ্ছে। বাংলো বাড়িটির নাম স্ত্রীর নামের সাথে মিল রেখে দিয়েছেন রশ্নিমহল।রশ্নিমহল আজ আনন্দে ভরপুর। কিন্তু এই আনন্দের মাঝে ঐ মহলে একজনের বুকে প্রতিশোধের আগুন জ্বলছে। বারো বছর ধরে সে প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছে। আজ তার অপেক্ষার প্রহর শেষ হবে। এতো আনন্দ এতো আয়োজন অথচ রাতপোহানোর সাথে সাথে রায়হান জোয়ার্দার মৃত্যুর কোলে ঢলে পড়েন। কোনো এক পুরোনো হিসেব মেলাতে গিয়ে আনন্দের বাড়িটা মুহুর্তে শোকের বাড়িতে পরিনত হলো। এবং বাড়ির প্রতিটি মানুষের সাথে নানা রকম ভৌতিক ঘটনা ঘটতে থাকে। রোমাঞ্চিত সেই ঘটনাগুলো জানতে হলে বইটি আপনাদের পড়তে হবে।
বইটি মাত্রই পড়ে শেষ করলাম। পাপ করলে এক সময় তার প্রায়শ্চিত্ত করতেই হয় সেটা লেখিকা আপু উনার গল্পে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা প্রিয় লেখিকা আপুর জন্য ❣️❣️
Read all reviews on the Boitoi app
ভৌতিক এবং রহস্য ঘেরা চমৎকার একটি বই।দারুণ লাগলো। লেখিকার সার্বিক সাফল্য কামনা করছি।
প্রচন্ড সম্মোহনী আকর্ষণ ও মুগ্ধতার আবেশ লক্ষণীয় হলো মাহবুবা বীথির রচিত পাপের প্রায়শ্চিত্ত গল্পটিতে । প্রকৃতির অনুপম বর্ণনার সমান্তরালে স্বপ্নের বাসস্থানের নিখুঁত চিত্র অ্্কনের মুনশিয়ানা পাঠককে কিছু সময়ের জন্য স্বপ্নালোকে নিয়ে যাবে। গল্পের সূচনা হতে মাঝ বরাবর পাঠক অনেকটা দ্বন্দ্বের মধ্যেই ছিলো। সমাপ্তি হয়েছে নৈতিকতার কেতন ঊডডঈনএর মধ্যেই । শিহরণ জাগানিয়া ঘটনা গুলো গল্পের বাড়তি আকর্ষণ। অনেক অনেক শুভকামনা । মোহাম্মদ মোস্তফা ।