

দ্রব্যমূল্য দিনকে দিন নাগালের বাইরে চলে যাচ্ছে। দেশে বেকারত্বের হার বাড়ছে। শিক্ষিত, মেধাবী জনগণ আজ বিদেশমুখী। তবে কি দেশটা আসলেই উচ্ছন্নের দিকে যাচ্ছে? এখানেই তো শেষ না। সম্পর্কগুলোও তো আর আগের মতো নাই। একই টেবিলে বসেও একজন আরেকজনের সাথে কথা বলছে না। সম্পর্কের মাঝে ফাটল ধরছে। পুরনো সম্পর্কগুলোকে নতুন করে সংজ্ঞায়িত করা হচ্ছে। সম্পর্কগুলোও যেনো উচ্ছন্নে যাচ্ছে! আর দশজনের মতো পাভেলেরও এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে, দেশ উচ্ছন্নে যাচ্ছে। কিন্তু, পাভেল বাড়িমুখো হতে চাইছে না কেন? কেন বাড়িতে গেলেই সব শেষ হয়ে যাবে? কী অপেক্ষা করছে বাড়িতে? দেশ উচ্ছন্নে যাচ্ছে। আর মানুষগুলো?